আর্কাইভ
গৌরনদীতে পপুলারের মৃত্যু দাবির চেক প্রদান
গৌরনদী অফিস ॥ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের বরিশালের গৌরনদী অফিসের গ্রাহক মরহুমা ইয়াসমিন আক্তারের মৃত্যু দাবির চেক গত ৪ আগস্ট সকালে প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী অফিসের হলরুমে ইনচার্জ আল-আমিন নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর নুর মোহাম্মদ, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক জি.এম হারুন মৃধা। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, সমাজ সেবক জি.এম আল-আমিন মিয়া প্রমুখ। শেষে মৃত্যু দাবির চেক প্রদান করা হয়।