আর্কাইভ

গৌরনদীতে দারিদ্র নিরসন দিবস উপলক্ষে র‌্যালী

নিজস্ব সংবাদদাতাঃ আন্তজার্তিক দারিদ্র নিরসন দিবস পালন উপলক্ষে আজ সোমবার সকালে বরিশালের গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“দারিদ্র থেকে মুক্তি : জনগনই উন্নয়নের মূল চাবিকাঠী” শ্লোগানকে সামনে রেখে এনজিও ব্র্যাকের উদ্যোগে সকাল দশটায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের গৌরনদীর কো-অডিনের্টর মোঃ হারুন-অর রশিদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুবলীগ নেতা জামাল খন্দকার প্রমুখ।

Back to top button