আর্কাইভ

গৌরনদীর সরিকল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানের ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছিদ্দিকুর রহমান মোল্লা (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেলে তিলেরচর গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……..রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। শনিবার সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে সরিকল বন্দরের ব্যবসায়ীরা শনিবার অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে শোক কর্মসূচী পালন করেছেন।

Back to top button