আর্কাইভ
গৌরনদীতে সান লাইফের মরনোত্তর চেক প্রদান
গৌরনদী ॥ সান লাইফ আসান বীমা প্রকল্পে উদ্যোগে রবিবার বিকেলে বরিশালের গৌরনদী
উপজেলার ইল্লা গ্রামের মমতাজ বেগমের নমিনীর কাছে মরনোত্তর চেক প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলার ইল্লা প্রি-ক্যাডেট স্কুলে প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা প্রনব রঞ্জন বাবু দত্তর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীমা প্রকল্পের যুগ্ম সহকারি ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এপিডি মাওলানা ফারুক আহম্মদ, আগৈলঝাড়ার জি.এম মোঃ আইনুল হক, খাঞ্জাপুর ইউপি সদস্য মোঃ আজিজুল হক প্রমুখ। শেষে মমতাজ বেগমের নমিনী তার ছেলে সোহেল সরদারের কাছে বীমাকৃত ৫২ হাজার ৩৫০ টাকার চেক প্রদান করা হয়।