আর্কাইভ

আগৈলঝাড়া দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশীয় প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির কারনে এর চাষাবাদ বাড়াতে ও প্রজননকে অব্যাহত রাখতে চাষীদের উৎসাহী করতে সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির শিং মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা রমেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।

Back to top button