আর্কাইভ

বরিশাল কাউনিয়া থানায় তিন যুবকের আত্মসমর্পন

উম্মে রুম্মান,বরিশাল ॥ মাদক কেনা-বেচা এবং সেবন না করার অঙ্গীকার করে বরিশাল কাউনিয়া থানায় আত্মসমর্পন করেছেন তিন যুবক। পরিবারের সদস্যদের নিয়ে আত্মসমর্পন করার পর মুচলেকায় তাদের ছেড়ে দেয়া হয়।
সোমবার রাতে কাউনিয়া থানায় পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের আবুল কালাম কালুর ছেলে মেহেদি হাসান লাভল, একই সড়কের আবুল খায়েরের ছেলে মোমিন মৌলভী ও রওশন আলীর ছেলে মিলন খান আত্মসমর্পণ করে। এ সময় প্রত্যেকের পিতা তাদের সঙ্গে ছিলেন। মাদক বিক্রি না করার অঙ্গীকারণামায় সাক্ষর এবং শপথ করার পর তাদের ছেড়ে দেয়া হয়।
কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয় কমিউনিটি পুলিশের সহযোগিতায় ঐ তিন যুবক আত্মসমর্পন করেছে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের আত্মসমর্পন করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Back to top button