আর্কাইভ

আগৈলঝাড়ায় যৌণ নির্যাতনকারীকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ৪র্থ শ্রেনীর এক কর্মচারী ও যৌণ নির্যাতনকারীকে বুধবার সকালে গণধোলাই দিয়ে হাত ভেঙ্গে দিয়েছে স্থানীয়রা। গুরুতর অবস্থায় আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই কলেজের ৪র্থ শ্রেনীর কর্মচারী দ্বিগবিজয় মিস্ত্রীকে ২০১০ সনে একই কলেজের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠায় যৌন নির্যাতন করে। এ ঘটনার পর পরই দ্বিগবিজয় এলাকা থেকে আত্মগোপন করে। গত ৩১অক্টোবর সোমবার দ্বিগবিজয় তার কর্মস্থলে যোগদানের জন্য গেলে কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দ্বিগবিজয় কর্মস্থল থেকে পালিয়ে যায়। বুধবার পূর্ণরায় কলেজে যোগদান করতে গেলে স্থানীয়রা দ্বিগবিজয়কে গণধোলাই দেয়।

Back to top button