মোবাইল ফোনে পরিচয় অতঃপর গণধোলাই
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ মোবাইল ফোনে পরিচয়। অতঃপর পরকীয়া প্রেমে জড়িয়ে পরে দুই সন্তানের জনক-জননী। সাক্ষাতে দেখা করার সুবাধে নিকট এক আত্মীয়র বাড়িতে গিয়ে গোপন অভিসারে মিলিত হতে গিয়ে বাঁধে বিপত্তি। এক পর্যায়ে এলাকাবাসি তাদের গণধোলাই দিয়ে গতকাল স্ব-স্ব পরিবারের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামে।
দু’সন্তানের জনক আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের হেলাল সরদার জানান, মোবাইল ফোনের রং নাম্বারে গত তিনমাস পূর্বে
পরিচয় হয় একই উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মৃত আলমগীর গাজীর স্ত্রী ও দু’সন্তানের জননী হোসনেয়ারা বেগমের সাথে। মোবাইল ফোনের পরিচয়ের সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার বিকেলে সাক্ষাতে কথা বলার জন্য তারা হোসনেয়ারার নিকট আত্মীয় তাঁরাকুপি গ্রামের সাহাবুদ্দিন বেপারীর বাড়িতে আসেন।
তাঁরাকুপি গ্রামের এরশাদ আলী বেপারীর জানান, বুধবার রাত দশটার দিকে পরকীয়ার জুটিকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসি আটক করে। এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কের কথা জানতে চাইলে তারা কোন স-দূত্তর দিতে না পারায় দু’জনকেই এলাকাবাসি গণধোলাই দেয়। পরবর্তীতে মুচলেকা রেখে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের অভিভাবকদের কাছে সোর্পদ করা হয়।