আর্কাইভ

বরিশালে জালনোট সনাক্তকরনের মেশিন হস্তান্তর

শুভব্রত দত্ত, বরিশালঃ জালনোট সনাক্ত করনের সুবিধার্থে বরিশাল পুলিশ প্রশাসনে ৫টি মেশিন হস্থান্তর করেছে। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেশিন সমুহ হস্থন্তর করে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখা। এ সময় বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক প্রকাশ চন্দ্র ভদ্র ও স্থানীয় গনমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

বরিশাল পুলিশের পক্ষ থেকে মেশিনগুলো গ্রহন করেন অতিঃ উপ-মহা পুলিশ পরিদর্শক ভানু লাল দাস। কোরবানীর পশুর হাটসমূহে জনসাধারন ও ব্যবসায়ীদের সূবিধার্থে লেনদেনকৃত ব্যাংক নোট বিনা খরচে যাচাইয়ের লক্ষ্যে পাঁচটি জালনোট সনাক্ত করন মেশিন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ পুলিশ বিভাগে সরবরাহ করে।

Back to top button