আর্কাইভ

বরিশালে ডায়াবেটিস দিবস পালিত

বরিশাল প্রতিনিধি ॥ ‘ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের এখনই সময়’ এই চিতকার দিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বরিশাল ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল সোমবার নগরীর রূপাতলী এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা। পরে নগরীর বান্দ রোড এলাকায় অবস্থিত অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

Back to top button