আর্কাইভ

মানবাধিকার কমিশনের জেলা শাখার কমিটি গঠন

আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টুকে আহবায়ক ও সাংবাদিক আহমেদ আবু জাফরকে সদস্যসচিব করা হয়েছে। রবিবার রাত ৮টায় ঝালকাঠি মসজিদ বাড়ি সড়কস্থ দৈনিক শাহনামা কার্যালয়ে এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটিতে দৈনিক ঝালকাঠি বার্তা সম্পাদক মাহবুবুল আলম, যুবনেতা আবু সাঈদ খান, ওয়ার্ক ফাউন্ডেশন নির্বাহী দীপু লাল দাস, শিক্ষক নেতা আ: বারেক হাওলাদার,  শিক্ষক নেতা সৈয়দ দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, প্রধান শিক্ষক সাধন কর্মকার, কবি খান আবুল হোসেন, মৎসজীবী নেতা রফিকুল ইসলাম ভান্ডারী, অমরেশ রায় চৌধুরী, এসএম রায়হান আনিস, সাংবাদিক তরিকুল ইসলাম অপুসহ ২১ জনকে সদস্য করা হয়েছে। সভায় দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী ১০ মে পূর্নাঙ্গ জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষে আগামী ৫মে প্রস্তুতি সভায় সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
 

সাংবাদিক আহমেদ আবু জাফরকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা শাখার সদস্যসচিব নির্বাচিত করায় গৌরনদী ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

Back to top button