আর্কাইভ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়াং প্রার্থীদের জয়জয়কার

মেয়াদোর্ত্তীন ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই এসব ইউনিয়নে ইয়াং চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়জয়কার শুরু হয়েছে। ভোটারদের কাছে প্রবীন প্রার্থীদের চেয়ে নবীন ও ইয়াং প্রার্থীদের কদর বেড়ে গেছে অনেকগুন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু-আনারস। তরুন সমাজসেবক ও ইয়াং চেয়ারম্যান প্রার্থী হিসেবে পিকলুর জনসমর্থন সবার ওপরে। খাঞ্জাপুর ইউনিয়নে ইয়াং ও নবীন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ সরগরম করে রেখেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব রঞ্জন বাবু দত্ত-দেয়াল ঘড়ি। ভোটারদের কাছে বাবু দত্তের যথেষ্ট চাহিদা রয়েছে। বার্থী ইউনিয়নে ইয়াং চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস-দোয়াত কলম। আনিসের প্রতি সাধারন ভোটারদের জনসমর্থন ক্রমেই বেড়ে চলেছে। চাঁদশী ইউনিয়নে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি কৃষ্ণ কান্ত দে-দেয়াল ঘড়ি। ভোটারদের জনসমর্থনে কৃষ্ণ কান্ত এগিয়ে রয়েছেন। নলচিড়া ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম হাফিজ মৃধা-আনারস। বাটাজোর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম শহিদুল হক সাঈদ-তালা। সরিকল ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন-কাপ পিরিচ ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন। এছাড়াও ইংয়া ও নবীন প্রার্থী হিসেবে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শোয়েব ইমতিয়াজ লিমন-দোয়াত কলম, রত্মপুর ইউনিয়নে সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী-তালা, বামরাইল ইউনিয়নে তরুন সমাজ সেবক ও বিশিষ্ট দানবীর মোঃ ইউসুব হাওলাদার-গরুর গাড়ি প্রতীক নিয়ে ভোটারদের জনসমর্থনে এগিয়ে রয়েছেন।

Back to top button