আর্কাইভ

আগৈলঝাড়ায় শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক সুনীল বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস। বক্তব্য রাখেন শিক্ষক রবীন্দ্রনাথ হালদার, উপেন সরকার, ম্যানেজিং কমিটির সদস্য প্রবীর বিশ্বাস ননী প্রমুখ। আজ রবিবার সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

Back to top button