আর্কাইভ

গৌরনদীতে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয় লাল হালদারের গৌরনদী উপজেলার টরকী বন্দরস্থ বাসায় বৃহস্পতিবার সকালে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ ৫০ হাজার টাকা ১৩ ভরি স্বর্নালংকারসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

প্রধান শিক্ষকের পুত্র, টরকী বন্দর বাংলা লিংক কাষ্টমার কেয়ারের ইনচার্জ পলাশ কান্তি হালাদার জানান, কালি পূজা উপলক্ষে তাদের পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সে সকালে ঘরে তালাবদ্ধ করে অফিসে আসে। এ সুযোগে তাদের বসত ঘরের বেড়া কেটে সংঘবদ্ধ চোরেরা ঘরে প্রবেশ করে আলমারি ও শোকেজ ভেঙ্গে উক্ত মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে গৌরনদী থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Back to top button