আর্কাইভ
তিন দিনব্যাপী শুভ পুনরুত্থান উদ্যাপিত
গৌরনদী অফিস ॥ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে গৌরনদীতে তিন দিনব্যাপী
শুভ পুনরুত্থান উদ্যাপিত হয়েছে।
গৌরনদী ক্যাথলিক চার্চের সহকারী পাল পুরোহিত ফাদার লরেন্স বরুনের পরিচালনায় শুভ পুনরুত্থান উপলক্ষে গত শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জলন, বানীপাঠ, অনুধ্যান, মহাখৃষ্ট্রজাগ অনুষ্ঠিত হয়। এরপূর্বে শুক্রবার ক্রুশের পথ, বানী পাঠ, ক্রুশ উন্মোচন-চুম্মন, খৃষ্ট প্রসাদ বিতরন করা হয়। এরপূর্বে বৃহস্পতিবার বানী পাঠ, শিষ্যদের পা ধোয়ানো, অনুধ্যান, যাজক বরন ও আরধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ পুনরুত্থান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। একইভাবে ধর্মপল্লীর আটটি উপকেন্দ্রে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।