আর্কাইভ

গৌরনদীতে প্রকাশ্যে ধূমপান করায় ৩ জনের জরিমানা

নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে ধূমপান বিরোধী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ৫০ টাকা করে তিনজনের কাছ থেকে নগদ ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে একলাবের প্রোগ্রাম অফিসার মোঃ আরিফ হোসেন, টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Back to top button