আর্কাইভ
গৌরনদীর সর্বহারা নেতা ঘের জাকির গ্রেফতার

সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় সদস্য ও বরিশালের গৌরনদী উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ওরফে ঘের জাকিরকে থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাকির হোসেন সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় সদস্য। এছাড়াও তার বিরুদ্ধে একটি জি.আর মামলার ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই নজরুল ইসলাম গতকাল শনিবার দুপুরে উপজেলার মাহিলাড়া এলাকা থেকে ঘের জাকিরকে গ্রেফতার করে।