আর্কাইভ

উজিরপুরে ধর্ষণ মামলার বাদীকে হুমকি দানকারী এরশাদ গ্রেফতার

উজিরপুর প্রতিনিধি ॥ অবশেষে পুলিশ উজিরপুরের জল্লার বাহেরঘাট মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ ঘটনায় মামলার বাদীকে হুমকি দানকারী সেই এরশাদ আলীকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছে। গতকাল শুক্রবার উজিরপুর থানার এস, আই ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরশাদ ধর্ষক রাব্বির আপন চাচা। সে বাহেরঘাট মাদ্রাসা ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলার বাদীকে মোবাইল ফোনে হুমকি দিয়েছিল। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তবে ধর্ষক রাব্বি ও তার দুই সহযোগী উজ্জল ও কুদ্দুসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য গত শনিবার উজিরপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে বখাটে রাব্বি। ধর্ষণের চিত্র ভিডিও করায় প্রতিবাদ হিসাবে ওই ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই মামলা দায়ের করলে সন্ত্রাসীরা তাকে নানাভাবে হুমকি দিচ্ছিল।

Back to top button