আর্কাইভ
টিপু-কামালের মৃত্যুবার্ষিকী আজ
গৌরনদী ॥ বিএনপির সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি
খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম কামাল হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে পারিবারিক ও দলীয় উদ্যোগে মরহুমদ্বয়ের নিজবাড়িতে দিনভর কোরানখানি, দোয়া-মিলাদ, কবর জিয়ারত, স্মরন সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে।