আর্কাইভ
গৌরনদীতে চাঁদা চাওয়ায় যুবলীগ
নেতা ও তার সহদরকে পিটিয়ে জখম
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদাদাবির অভিযোগে যুবলীগ নেতা ও তার সহদরকে পিটিয়ে জখম করেছে ব্যবসায়ী ও তার সমর্থকরা। গুরুত্বর আহত দুই সহদরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সুত্রে জানাগেছে, গৌরনদী পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহসভাপতি তুহিন সরদার (২৮) গত ২৭ জানুয়ারি ঠিকাদার ব্যবসায়ী সৈয়দ রাসেলের কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় রাসেলকে জীবন নাশের হুমকি দেয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তুহিন গয়নাঘাটা এলাকায় রাসেলের কাছে পুনরায় চাঁদা দাবি করে।
রাসেল চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গালি গালাজ করে। এসময় স্থানীয় লোকজন ও রাসেলের সমর্থকরা যুবলীগ নেতা তুহিনকে মারধর করে। তাকে রক্ষায় তার সহদর শাহীন সরদার(৩২) এগিয়ে আসলে তাকে বেধরক পিটিয়ে জখম করা হয়। গুরত্বর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাঁদার দাবিতে ব্যবসায়ী রাসেলকে গালি গালাজ করার প্রতিবাদে সকাল ১০টায় এলাকাবাসি ও রাসেলের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। চাঁদা দাবির কথা অস্বীকার করে আহত যুবলীগ নেতা তুহিন বলেন, চাঁদা দাবির মিথ্যা অজুহাত দিয়ে রাসেল ও তার সহযোগি, নুরুল ইসলাম, লিটন বেপারীসহ ৫/৬জন আমার উপর হামলা চালায়। এসময় হামলা কারীরা একটি মোবাইল সেট ও নগদ ৪হাজার টাকা ছিনিয়ে নেয়। গৌরনদী থানার অফিস ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।