আর্কাইভ

গৌরনদীতে ছাত্রলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদীতে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভুইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, কাজল হাওলাদার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ মানিক, ছাত্রলীগ নেতা সোহেল হায়দার, ইলিয়াস মল্লিক প্রমুখ। শেষে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

Back to top button