আর্কাইভ

আগৈলঝাড়ায় যৌতুক মামলায় কাষ্টমস্ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক মামলায় এক কাস্টমস্ কর্মকর্তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার ভালুকশী গ্রামের মৃত খবির উদ্দিন কাজীর পুত্র কাস্টমস্ কর্মকর্তা আলমগীর কাজী গোপালগঞ্জ জেলার সিআর ৪৯৫/১১ যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার গভীর রাতে আগৈলঝাড়া থানার এসআই আক্কাস হোসেন নিজ বাড়ি ভালুকশী থেকে আলমগীর কাজীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Back to top button