আর্কাইভ

চরগাধাতলীতে পাগলা কুকুরের কামড়ে স্কুল ছাত্রী আক্রান্ত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌর সদরের চরগাধাতলী মহল্লার মালেক মৃধা সড়কে বসে বুধবার সন্ধ্যায় পাগলা কুকুরের কামড়ে সুমাইয়া খাতুন নামের এক স্কুল ছাত্রী আক্রান্ত হয়েছে। গুরুতর আহত সুমাইয়াকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণীর ছাত্রী ও উপজেলা সদরের শাহীন টের্ইলাসের স্বত্বাধীকারি শাহীন ফকিরের কন্যা সুমাইয়া খাতুন (৭) বুধবার সন্ধ্যায় বাসার সম্মুখে বের হওয়ার পর একটি পাগলা কুকুর তাকে ধাওয়া করে এলোপাথারী কামড়াতে থাকে। এতে সুমাইয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

Back to top button