আর্কাইভ

রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী

নিজস্ব সংবাদদাতা ॥ বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন প্রমূখ। সবশেষে বেগম রোকেয়ার স্বপ্ন ও জেন্ডার সমতা প্রবন্ধ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Back to top button