আর্কাইভ

আগরপুরে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ আন্তজার্তিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী বাবুগঞ্জের আগরপুরে শনিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় আগরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র‌্যালী বের করে ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে জেলা মানবাধিকার ইউনিটের সভাপতি কে.এম সোয়েব জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক এম. শাহীন, সাবেক অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন, সিহাব উদ্দিন, লুৎফুল কবির সবুজ প্রমুখ।

Back to top button