আর্কাইভ

দাউদকান্দিতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আঃ জলিলের দাফন সম্পন্ন

মাহ্ফুজ ইসলাম শিপলু, দাউদকান্দিঃ আজ সোমবার ভোর ৫টায় দাউদকান্দি উপজেলার নতুন হাসনাবদ গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি মেম্বার মোঃ আঃ জলিল (৬৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি…… রাজিউন) মৃত্যুকালে আঃ জলিল ৩ পুত্র, ৪ কন্যা, স্ত্রীসহ আনেক গুনগ্রাহী রেখে গেছেন।  আজ সোমবার বাদ জোহর নতুন হাসনাবদ বালুর মাঠে তার নামাজের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজায় অংশগ্রহন করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কৃষ্ণ নাথ, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার খোরশেদ আলম, সাবেক কমান্ডার সোহরাফ হোসেন, দাউদকান্দি (উঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, সাবেক রাষ্টপতি খন্দকার মোস্তাক আহম্মেদের পুত্র খন্দকার ইস্তেয়া আহম্মেদ বাবু, মুক্তিযোদ্ধা জলিল মাস্টার প্রমূখ।

Back to top button