আর্কাইভ

বরিশালে র‌্যাবের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

শুভব্রত দত্ত, বরিশাল : বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানা এলাকার বান্দরোডস্থ নিউ ধানসিড়ি মটরস এর সামনে থেকে এক কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বরিশাল র‌্যাব-৮ জানায়, সিপিসি-১ এর একটি টহল দল সোমবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ক্রয় বিক্রয় সংক্রান্ত সংবাদ পেয়ে অভিযান চালায়। এ সময় মোঃ সোহাগ হাওলাদার ওরফে কালু (২০) কে এক কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত সোহাগকে জিজ্ঞাসাবাদে জানাগেছে, সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে বরিশালসহ ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এ ঘটনার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
 

Back to top button