আর্কাইভ

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মোতুর্জা অসুস্থ্য ॥ শয্যাপাশে আবুল হাসানাত

নগরবাড়ি গ্রামের বাসভবনে ছুটে যান জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। তিনি চেয়ারম্যানের সুস্থ্যতা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে কথা বলেন। এ সময় সাবেক চীফ হুইপের সাথে ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার।

 

উল্লেখ্য, চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিক আলসার রোগে ভুগছেন। তিনি বরিশাল সিভিল সার্জন ডাঃ অনিল চন্দ্র দত্তের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

Back to top button