আর্কাইভ

বরিশালে বাস চাঁপায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিবার সকালে বাসের চাঁপায় জসিম রাঢ়ী (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, টরকী বন্দরের শারমিন ক্লিনিকের চতুর্থ শ্রেনীর কর্মচারী জসিম রাঢ়ী রাস্তাপারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা পরিবহন চাঁপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত জসিমের রাড়ি কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত মোবারক রাঢ়ীর পুত্র।

Back to top button