আর্কাইভ

শেবাচিমে ছিনতাইকারীদের কবলে রোগীর স্বজন

নিজস্ব সংবাদদাতা ॥ পিতার চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ছিনতাইকারীদের কবলে পরেছে পুত্র সুশীল বিশ্বাস। রবিবার রাতে হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের তুলসি বিশ্বাস (৭০) গত শনিবার রাতে শেবাচিম হাসপাতালের তৃতীয় তলার সার্জারি বিভাগের ভর্তি হয়। রবিবার রাত নয়টার দিকে তার পুত্র সুশীল বিশ্বাস পানি আনতে নবনির্মিত ভবনে কাছে গেলে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।

Back to top button