আর্কাইভ

চলন্ত বাসে সন্তান প্রসব

চলন্ত বাসে সন্তান প্রসবের এক ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্ঠ্যান্ড এলাকায়।
প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানায়, ঢাকার গাবতলী কাউন্টার থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস গত বৃহস্পতিবার ভোররাতে গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছলে বাসযাত্রী মুলাদীর শাহে আলমের স্ত্রী জুলেখা বেগমের (২৫) প্রসব বেদনা শুরু হয়। কিছুক্ষন পরই জুলেখা একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়। এ সময় যাত্রীবাহি বাসটি প্রায় ১ ঘন্টা যাত্রা বিরতি করা হয়। বাসের ষ্টাফ মোঃ শাহজাহান মিয়া জানান, ওই দম্পত্তি মহাসড়কের রহমতপুর বাসষ্ঠ্যান্ডে নেমে মুলাদীর উদ্দেশ্যে চলে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতক ও মা সুস্থ্য রয়েছে।

Back to top button