আর্কাইভ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আগৈলঝাড়ায় ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

আগৈলঝাড়া সংবাদদাতাঃ চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আগৈলঝাড়ায় ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় কেউ জিপিএ-৫ পায়নি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর মোট ২ হাজার ৯শত ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৮শ’ ৯৯জন পাশ করেছে। পাশের হার শতকরা ৯৮ দশমিক ৮৪ ভাগ। এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৬ জন পাশ করেছে। উপজেলায় মোট কেন্দ্র ছিল ৭টি।

Back to top button