আর্কাইভ

ফের শৈত্যপ্রবাহের কবলে দক্ষিণাঞ্চল

নিজস্ব সংবাদদাতা ॥ ফের শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা বাতাসে গোটা দেশের সাথে কাঁপছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল। হাঁড় কাঁপানো তীব্র শীতের কারনে অসহায় হয়ে পরেছেন হতদরিদ্র আর ছিন্নমূল মানুষগুলো। রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বাড়ায় এসব মানুষের ভোগান্তিও চরমে পৌঁছে যায়। বাতাসে উত্তরের হাওয়া যতো বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে, শিশু ও বয়স্ক মানুষের ভোগান্তি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষগুলো। শীতের কারণে এসব খেটে খাওয়া মানুষের কাজকর্মেও নামে স্থবিরতা। শীত থেকে বাঁচতে একটু সাহায্যের অপেক্ষায় থাকেন তারা।

Back to top button