আর্কাইভ

গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছের নানীর ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছের নানী হালিমোন নেছা (১১৫) বাধ্যর্কজনিত কারনে মঙ্গলবার রাতে ঢাকার মালিবাগস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………রাজিউন)। তিনি ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী-নাতনী রেখে গেছেন। বুধবার বাদ আছর মরহুমার জানাজা শেষে কালকিনি উপজেলা ডাসার গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button