আর্কাইভ

গত ৩মাসে কালকিনিতে ৬জন খুন

ও কলেজ ছাত্রীসহ ৬জন খুন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে যাওয়ার জন্য লাখ টাকা এনে দিতে না পারার অভিযোগে স্বামী হানিফ সরদার ও শ্বশুর বাড়ির লোকজন জেসমিন বেগম(৩২) নামের এক গৃহবধূর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৫মার্চ নিহত ওই গৃহবধূ উপজেলার চরদৌলত খাঁ ইউপির আঃ জব্বার খাঁনের মেয়ে। ১৫মার্চ পূর্ব মিকারমঙ্গল গ্রামে যৌতুকের দাবী পূরণ করতে পারায় পরিকল্পিত ভাবে হত্য করা হয়েছে ইতি বেগম (১৯) নামের এক গৃহবধূকে। ২৪মার্চ এলায়েত নগর ইউপির দাসপাড়া এলাকায়  মুঠোফোনে ডেকে নিয়ে কালাম সরদারকে খুন করেছে দুবৃত্তরা। উপজেলার গোপালপুর হাট এলাকায় ৮এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্বর্ণা খানম নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে হত্যা করেছে তাঁর চাচাতো ভাই আজিম। ১০এপ্রিল সাহেবরামপুর এলাকায় হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের খাল থেকে টিপু ঘরামী(৪০) নামের এক ব্যক্তির লাশ খালের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পুলিশ। ৪মে পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের রশিদ খলিফার ছেলে মোতালেব ওরফে মতু খলিফা(৪৮) নামের এক ভ্যান চালককে অজ্ঞাত সন্ত্রাসীরা খুন করে ব্রীজের নিচে ফেলে রাখলে তাঁর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রত্যেকটি খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Back to top button