গৌরনদী পৌর বিএনপির ইফতার মাহফিল
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ৩০ আগস্ট ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার সহদর আরাফাত রহমান কোকো, দলের মহাসচিব খন্দকার দেলোয়ার
হোসেনের দীর্ঘায়ু কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে গতকাল সোমবার বরিশালের গৌরনদী পৌর বিএনপির দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বন্দর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলে আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা ও গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপি নেতা কাজী সরোয়ার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ খান, সাহেব আলী সরদার, আব্দুল মান্নান কাজী, সাংগঠনিক সম্পাদক সামচুল হক মাতুব্বর, পৌর কাউন্সিলর আলাউদ্দিন বেপারী, জাকির হোসেন শরীফ, যুবদল নেতা এম.এ গফুর, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, ছাত্রদল নেতা আল-মামুন খানসহ পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।