আর্কাইভ

বরিশাল নগরীতে মুক্তিযোদ্ধাদের নামে দশটি সড়কের নামকরণ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর দশটি সড়কের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে। বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে বিসিসির মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত একসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর পোর্ট রোড থেকে পলাশপুর ব্রীজ পর্যন্ত মুক্তিযোদ্ধা শেখ মোবারক হোসেন সড়ক, চৌমাথা থেকে চহঠা পর্যন্ত মুক্তিযোদ্ধা হাবিলদার মোজাফ্ফর আলী খন্দকার সড়ক, ২৩ নং ওয়ার্ডের গুহ বাড়ির পোল থেকে গুহ বাড়ির সম্মুখ হয়ে কালিজিরা বাজার পর্যন্ত মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান সড়ক, ৯নং ওয়ার্ডের পোর্টরোড মসজিদের পাশে প্রস্তাবিত সিটি কমিউনিটি সেন্টারের নাম মুক্তিযোদ্ধা শেখ মোবারেক হোসেন কমিউনিটি সেন্টার নাম করন করা হয়েছে। এছাড়া আরো ছয়টি সড়কের নামও পরিবর্তন করা হয়েছে। ২০০৯ সন থেকে চলতি বছরের এ পর্যন্ত মোট ৪১টি সড়কের নাম পরিবর্তন করা হয়েছে।

Back to top button