আর্কাইভ

বরিশাল সিটি কর্পোরেশনের প্রাক বাজেট মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে সিটি কর্পোরেশনের ২০১২-১৩ অর্থ বছরের বাজেটে মতামত বিষয়ক প্রাক বাজেটের মত বিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিসিসি মেয়র শওকত হোসেন হিরন বলেছেন, ২০১২-২০১৩ অর্থ বছরে ২’শ ৫০কোটি টাকার বাজেট ধরা হয়েছে। বাজেট সম্পর্কে কারো মতামত থাকলে আগামী ২৮ জুনের মধ্যে তা বিসিসিতে লিখিতভাবে জমা দেয়ার জন্যও তিনি অনুরোধ করেন।

বিসিসির নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রাক বাজেটের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, মহিলা প্যানেল মেয়র সৈয়দা আয়শা তৌহিদ লুনা প্রমুখ। সভায়  নগরীর বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Back to top button