আর্কাইভ

টরকী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুাষ্ঠান গতকাল সোমবার সম্পন্ন হয়েছে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, শিক্ষানুরাগী মহিউদ্দিন সিকদার, পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, কাল্বের ডিরেক্টর রাশেদুজ্জামান ঝিলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোকলেচুর রহমান, আব্দুর রশিদ শরীফ, আলমগীর মুন্সী প্রমুখ।

Back to top button