আর্কাইভ

গৌরনদীতে ৪ গাঁজাসেবী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বাকাই বাজার থেকে গাঁজা সেবনের সময় ৪ গাঁজাসেবীকে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার এএসআই নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুহস্পতিবার রাত ১০ টার দিকে বাকাই বাজারে অভিযান চালাই। এ সময় গাঁজা সেবনের সময় আঃ ছালাম চৌকিদার, জসিম উদ্দিন, বাবুল হোসেন, জাফর জমদ্দারকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসি। গতকাল শুক্রবার তাদের বরিশাল কোর্টে প্রেরন করা হয়েছে।

Back to top button