আর্কাইভ

আবাসিক হোটেলে র‌্যাবের অভিযান – নয় জন আটক – জাল নোট উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা মঙ্গলবার রাতে নগরীর চকবাজার রোডস্থ পাতারহাট ও সানফ্লাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জন যৌনকর্মীসহ ৪ জন খদ্দেরকে আটক করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের সিপিসি-১ এর একটি বিশেষ দল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাতারহাট ও সানফ্লাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যৌনকর্মী পপি আক্তার (২০), শিলা আক্তার (১৯), নারগিস বেগম (২৫), লিমা আক্তার (১৮), শারমিন পলি (২৪) এবং খদ্দের সুমন হাওলাদার (২৩), সুজন হাওলাদার (২২), মহিউদ্দিন দুলাল (৩৭), জহুরুল ইসলামকে (২৮) আটক করে।

র‌্যাব-৮’র অধিনায়ক রাশেদুজ্জামান জানান, একইদিন রাতে নগরীর কোতয়ালী থানার পলিটেকনিক্যাল রোডস্থ ছায়ানীড় বাস ভবন সংলগ্ন উত্তর পার্শ্বের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ৫’শ টাকার ২৪ টি ও ১’শ টাকার ৫০ টি নোট।

Back to top button