আর্কাইভ

আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীর ওপর দেবর-ননদের হামলা

শাররিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আস্কর গ্রামে মোকাম্মেল হাওলাদারের পুত্র হেলাল ২ বছর পূর্বে স্ত্রী ও কন্যা সন্তান রেখে মধ্যপ্রাচ্যের কাতারে গমন করেন। প্রবাসে যাওয়াকালীন হেলালের স্ত্রী ছাদিয়া রহমান ইতির নামে ব্যাংক এ্যাকাউন্ট করে যাওয়ায় স্বামীর অবর্তমানে প্রায়ই ননদ শাহারা বেগম, ভাসুর আব্দুর রশীদ, সিরাজ, অশালিন ভাষায় গালিগালাজসহ নানাভাবে চাপ প্রয়োগ করে। অতি সম্প্রতি হেলালের আর এক ভাই আবুল হক বিদেশ থেকে ফিরে ইতির ওপর শাররিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে বাড়ী ছাড়ার প্রস্তাব দেয়। গত ৮ অক্টোবর আবুল হক ছাদিয়াকে বেধরক মারধর করে জখম করলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দেয়। গতকাল ছাদিয়া আগৈলঝাড়া থানায় এ বিষয়ে একটি সাধারন ডাইরী করেছেন।

Back to top button