আর্কাইভ

রামপালে তাপ বিদ্যুত কেন্দ্র প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে শুক্রবার সকালে বরিশাল নগরীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা শাখা নামের একটি সংগঠন।

সংগঠনের নেতা বদরুদ্দোজা সৈকতের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহন করেন নগরীর ব্রজমোহন মহাবিদ্যালয়, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি বরিশাল কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-শিক্ষক ও অভিভাবক এবং বুদ্ধিজীবীরা।

Back to top button