আর্কাইভ
গৌরনদীতে শ্রমিক দলের বিশেষ সভা
গৌরনদী অফিস ॥ গৌরনদী উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে
বৃহস্পতিবার সকালে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হালিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কাজী, পৌর শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন বেপারী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নজরুল প্যাদা প্রমুখ। বক্তারা শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিসাবে এডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপিকে নির্বাচিত করায় দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রি বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।