আর্কাইভ
এটাও সম্ভব….!

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার রাতে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ একতা ভাড়ায় চালিত মটর সাইকেল সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। দোয়া-মিলাদ ও আলোচনা
সভায় অংশগ্রহন করেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাকির হোসেন, জামায়াত নেতা মাওলানা নজরুল ইসলাম। দোয়া-মোনাজাত পরিচালনা করছেন উপজেলা জামায়াতের আমীর (গোল চিহিৃত)। ছবিটি গতকাল সোমবার রাত এগারোটায় তোলা