আর্কাইভ

আহতকে উদ্ধার করতে গিয়ে টিকাসার গ্রামে পৌর কাউন্সিলর জখম

নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গৌরনদী পৌর সদরের টিকাসার মহল্লায় চাচা কর্তৃক ভাতিজা বেল্লাল পাইককে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করে, এসময় হামলাকারী চাচা টুকু পাইক ধারালো অস্ত্র দিয়ে পৌর কাউন্সিলরকে কুপিয়ে মারাত্মক জখম করে। মুর্মুর্ষ অবস্থায় আহত দু’জনকেই প্রথমে গৌরনদী হাসপাতালে ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Back to top button