আর্কাইভ

বরিশালে এসিবাহী লড়ি খাঁদে ॥ পথচারী নিহত

এসময় লড়ির চাপায় সোহরাফ হোসেন (৪৫) নামের এক রাজমিস্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ১০টায় যশোর থেকে অপসোনিন লিমিটেডের এসিডবাহী লড়ি নগরীর বগুড়া রোডে অবস্থিত কোম্পানীতে ফিরছিল। ওই সময়ে  বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের গাড়িকে সাইড দিতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনার সূত্রপাত ঘটে। যাত্রীবাহী গাড়িটি লড়িকে ধাক্কা দিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় লড়ি চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএন্ডবি রোড এলাকার রাজ মিস্ত্রী সোহরাপকে চাপা দেয়। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে ছুটে যান। বিসিসি মেয়র শওকত হোসেন হিরনও ঘটনাস্থল পরিদর্শন করেন। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, লড়িটি উদ্ধার করে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। তবে লড়ির চালককে পাওয়া যায়নি।

Back to top button