আর্কাইভ

আগামী ৯ মার্চ বরিশালে অনুষ্ঠিত হবে মেয়র নাইট-শো ২০১২

নিজস্ব সংবাদদাতা ॥ আবারও আগামী ৯ মার্চ গোটা বরিশাল ভেসে উঠবে সুরের মূর্ছনায়। ওই দিন অনুষ্ঠিত হবে মেয়র নাইট শো ২০১২। এ সংঙ্গীতানুষ্ঠানে আসছেন বাংলাদেশ ও কলকাতার স্বনামধন্য বিভিন্ন শিল্পীরা।

বরিশাল সিটি কর্পোরেশনের এক সূত্রে জানাগেছে, আগামী ৯ মার্চ বরিশাল বঙ্গুবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে মেয়র নাইট শো ২০১২। আগামী কয়েক দিনের মধ্যেই এ প্রচার প্রচারনা শুরু হয়ে যাবে। এ বছর মেয়র নাইট শো অনুষ্ঠানে ব্যাপক বাজেট ধরা হয়েছে। এ বছরের মেয়র নাইট শো অনুষ্ঠানে সূরের মূর্ছনায় নগরবাসীকে মাতিয়ে তুলতে আসছেন কোলকাতার স্বনামধন্য শিল্পীরা সাথে আসতে পারেন কলকাতা চলচিত্রের অভিনেত্রী ও অভিনেতা। কলকাতার শিল্পী ছাড়াও বাংলাদেশের নামকরা কয়েক জন শিল্পী পারফর্ম করবেন বলে জানাগেছে। তবে কারা কারা আসছেন তা নগরবাসীর চমক হিসেবে শেষ মুহুর্তে জানানো হবে বিসিসি সূত্রে জানা যায়।

Back to top button