আর্কাইভ

ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে বরিশালে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে আজ বুধবার বিকেলে বরিশাল নগরীর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্টিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ড. মোকলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগে প্রচার সম্পাদক সৈয়দ আনিচ, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মনসুর আহমেদ, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আফজালুল করিম, এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, এ্যাডভোকেট লস্কর নুরুল হক, যুবলীগ নেতা জাকির হোসেন প্রমুখ। এছাড়াও দিনব্যাপী জেলা ও মহানগর আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী পালন করেছে।

Back to top button