আর্কাইভ

উজিরপুরে ৩ দিনব্যাপী ক্যাম্পেইন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গতকাল সকাল ১০ টায় হাসপাতাল চত্বরে ৩ দিন ব্যাপি ৭ শ কোটি বিশ্ব  ক্যম্পেইন উপলক্ষে উদ্বোধনী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত ৩ দিন ব্যাপি ৭ শ কোটি বিশ্ব উদযাপনে উদ্বোধনী র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন করে হাসপাতালে শেষ করে আলোচনা সভা শুরু করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুনিল চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, সহকারী পরিবার কল্যান কর্মকর্তা সিরাজুন নেছা, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারন সম্পাদক উপজেলা এফপি ইন্সেপেক্টর মোয়াজ্জেম হোসেন, এফ ডব্লিউএ লুৎফুন নেছা, এস এস সিও ভক্ত দাস বড়াল। আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা রোধে কর্মীদের পাশাপাশি সকল সচেতন মহলকে এগিয়ে আসতে আহব্বান জানান। সভাপতি সমাপ্তি বক্তব্যে উজিরপুর হাসপাতালকে আরো আধুনিক করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Back to top button